ঢাবিতে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১১ ২০:৪৯:৫৭


প্র্র্রাচ্যের অক্সফোর্ডখাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া বিজ্ঞান বিভাগে স্থাপিত স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বৃহস্পতিবার মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবনের ছাদে এক অনুষ্ঠানে এটি উদ্বোধন করেন।

এ সময় আবহাওয়া বিজ্ঞ‍ান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক তৌহিদা রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপাচার্য আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উৎসব উদযাপনের ক্ষেত্রে এই স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন একটি বড় ধরনের সংযোজন। শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা এই স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ব্যবহারের মাধ্যমে আবহাওয়া, পরিবেশ, জলবায়ু ও বায়ুমণ্ডল বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করতে পারবেন। এর মাধ্যমে আবহাওয়া, বায়ুমণ্ডল, কৃষি, মৎস্য এবং সমুদ্র বিজ্ঞানবিষয়ক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে।

সানবিডি/এনজে