দেশজুড়ে ১৭০০টির বেশি দোকানে বিকাশ পেমেন্টে ২০% পর্যন্ত ক্যাশব্যাক

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০২-১৬ ২০:৩১:১৮


বসন্ত উপলক্ষ্যে ফেব্রুয়ারি মাসজুড়ে সারাদেশে ১৭০০টির বেশি দোকানে বিকাশ পেমেন্টে ২০% পর্যন্ত সর্বোচ্চ ৩০০ টাকাইনস্ট্যান্ট ক্যাশব্যাকপাচ্ছেন গ্রাহকরা।

বিভিন্ন রকম নিত্যপ্রয়োজনীয় জিনিস, বই, পোশাক, ইলেকট্রনিক্স, জুতা, হোটেল, ফার্মেসি, রেস্টুরেন্ট, পরিষেবা, সুপারস্টোর, ট্রাভেল এজেন্ট, অনলাইন শপ,এলাকার ছোট-বড় দোকানসহ অসংখ্য পণ্য বিক্রেতা রয়েছেন এই অফারের তালিকায়।

অফারটি চলবে ২৮ ফেব্রুয়ারী, ২০২১ পর্যন্ত।একজন গ্রাহক একদিনে সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক পাবেন আর অফার চলাকালীন সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।অ্যাপ, অনলাইন পেমেন্ট গেটওয়ে ও ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে পেমেন্ট বিকাশ করা যাবে।

পাশাপাশি,ফেব্রুয়ারী মাসজুড়ে ‘এলাকার ছোট বড় দোকানের অফার’ এরআওতায় বিকাশ গ্রাহকরা কেনাকাটার পেমেন্ট বিকাশ করলেই ৫% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন।এক্ষেত্রে অফারচলাকালীনএকজনগ্রাহকঅ্যাপ কিংবাইউএসএসডি কোড *২৪৭#ডায়াল করেসর্বোচ্চ১০০টাকাক্যাশব্যাকপেতেপারেন।কিউআর কোড স্ক্যান করে বিকাশ অ্যাপ থেকে অথবা ইউএসএসডি কোড *২৪৭#ডায়াল করে এই অফার নিতে পারবেন গ্রাহক।

অফারগুলোর বিস্তারিত জানা যাবে www.bkash.com/payment/ ওয়েবসাইটে।

বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করার জন্য গ্রাহককে হোমস্ক্রিনের ‘মেক পেমেন্ট’ আইকনে ট্যাপ করে মার্চেন্ট নম্বর টাইপ করতে হবে কিংবা মার্চেন্ট পয়েন্টে সরাসরি কিউআর কোড স্ক্যান করেও খুব সহজেই পেমেন্ট করা যাবে।

এছাড়া, ফেব্রুয়ারীমাসজুড়ে রকমারি ডট কম (rokomari.com)আয়োজিত অনলাইন বই মেলায় পেমেন্ট বিকাশ করলেই মিলছে ১০% ইনস্ট্যান্টক্যাশব্যাক সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত এবং ৭০০ টাকার বেশি পেমেন্ট করলে থাকছে ফ্রি ডেলিভারি পাওয়ার সুযোগ।বিস্তারিত জানা যাবে bkash.com/bn/rokomari-boimela ওয়েবসাইটে।