শার্পের নতুন ডিজিটাল ফটোকপিয়ার

প্রকাশ: ২০১৬-০১-০৪ ১৬:৪৫:৪০


AR-6020-23-600x711গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড, বিশ্বখ্যাত শার্প ফটোকপিয়ারের অনুমোদিত অংশীদার বাজারে নিয়ে এল নতুন শার্প এআর-৬০২০ মডেলের ডিজিটাল ফটোকপিয়ার মেশিন ।

ফটোকপিয়ার মেশিনটি একসাথে কপি, প্রিন্ট এবং কালার স্ক্যান করতে সক্ষম । শার্প এআর-৬০২০ মিনিটে ২০ কপি প্রিন্ট করে থাকে। এর রয়েছে ৬৪ মেগাবাইট র‌্যাম, ৩৫০ শিট পেপার ধারণ ক্ষমতা, কপি ও প্রিন্ট রেজ্যুলেশন ৬০০ী৬০০ ডিপিআই এবং ২৫% থেকে ৪০০% পর্যন্ত জুমিং রেঞ্জ ।

এটি লেজার বিম প্রিন্টিং ও ইনডিরেক্ট ইলাস্ট্রোস্ট্যাটিক ফটোগ্রাফিক মেথোড দ্বারা পরিচালিত । প্রতি পৃষ্ঠা কপি বা প্রিন্টিং এ খরচ মাত্র ৩৫ পয়সা ।এক বছর ওয়ারেন্টিসহ ফটোকপিয়ারটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫০০০ টাকা।

সানবিডি/ঢাকা/বিজ্ঞপ্তি/ এসএস