টানা তিন দিন বন্ধ পুঁজিবাজারের লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১৮ ১৬:৪৬:৩২
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বাংলাদেশের শহীদ দিবস উপলক্ষ্যে আগামী রোববার ২১ ফেব্রুয়ারি পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ২১ ফেব্রুয়ারি (রবিবার) বাংলাদেশের শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন সরকারী ছুটি থাকায় দেশের সকল সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাই সেদিন দেশের উভয় পুঁজিবাজার বন্ধ থাকবে।
আগামী সোমবার,২২ ফেব্রুয়ারি থেকে আগের নিয়মে পুঁজিবাজার চালু থাকবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৬:৪৬/১৮/২/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













