ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের লভ্যাংশ ঘোষণা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৩-০৪ ২১:২০:১৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ট্রাস্টি নগদ ১ দশমিক ৬০ শতাংশ লভ্যাংশ ঘোষনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। ফান্ডটির বাজার মূলধন অনুযায়ী ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০ টাকা ১৬ পয়সা। ফান্ডটির লভ্যাংশ বিতরণে ইউনিটহোল্ডার নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ মার্চ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













