শেয়ারবাজার উজ্জীবিত করতে শীঘ্রই নতুন পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-০৩ ১৬:০০:৫৫
দেশের শেয়ারবাজার উজ্জীবিত করতে উভয় স্টক এক্সচেঞ্জকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা ও যুগোপযোগী করতে বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপনকালে তিনি মন্তব্য করেন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, সরকার পুঁজিবাজার গতিশীল ও উজ্জীবিত করার লক্ষ্যে নানাবিধ সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। স্টক এক্সচেঞ্জকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার উদ্দেশ্যে ও যুগের সঙ্গে তাল মিলিয়ে আরও কিছু পদক্ষেপ শীঘ্রই বাস্তবায়ন করা হবে। যেমন— পুঁজিবাজারে ট্রেজারি বন্ডের লেনদেন চালু করা, আধুনিক পুঁজিবাজারের বিভিন্ন ইন্সট্রুমেন্ট সুসুক, ডেরিভিটিভ, অপশনের লেনদেন চালু করা, ওটিসি বুলেটিন বোর্ড চালু করা, ইটিএফ চালু করা, ওপেন এন্ড মিউচ্যুয়াল ফান্ড তালিকাভুক্ত করা ইত্যাদি।
সানবিডি/এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













