শিক্ষাখাতে বরাদ্দ বেড়েছে ৫ হাজার ৫৫১ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-০৩ ১৮:১২:৫৪
২০২১-২২ অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে এ বরাদ্দ ছিল ৩৩ হাজার ১১৮ কোটি টাকা।
বৃহস্পতিবার (৩ জুন) অর্থ মন্ত্রণালয় প্রকাশিত প্রস্তাবনা বাজেট থেকে এসব তথ্য জানা গেছে।
এদিকে ২০২১-২২ অর্থবছরে দুই মন্ত্রণালয় জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৭১ হাজার ৯৫৬ কোটি টাকা। আগামী অর্থবছরে শিক্ষাখাতে বরাদ্দ বেড়েছে ৫ হাজার ৫৫১ কোটি টাকা।
শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২১-২২ অর্থবছরে বরাদ্দ ছিল ৬৬ হাজার ৪০০ কোটি টাকা। এবার শিক্ষা ও প্রযুক্তি খাতে ১৫ দশমিক ৭ শতাংশ বরাদ্দ দেয়া হয়েছে। গত বছরের তুলনায় এবার এ খাতে বরাদ্দ বেড়েছে দশমিক ৫ শতাংশ।
সানবিডি/এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













