লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৬-০৬ ১৫:৩২:০৮


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৯৩ কোটি ৯৩ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।  লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইফাদ অটোস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৬০ কোটি ৯১ লাখ ১৯ হাজার টাকার।

৫৯ কোটি ৩২ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রূপালী ইন্স্যুরেন্স, রবি আজিয়াটা, লংকাবাংলা ফাইন্যান্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, এসএস স্টিল ও সোনার বাংলা ইন্স্যুরেন্স।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৫:৩০/৬/৬/২০২১