লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৬-০৭ ১৫:২৪:২৭


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৪৭ কোটি ৪০ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা  লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার লেনদেন হয়েছে ৮২ কোটি ৩৯ হাজার টাকার।

৫৯ কোটি ৮৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ফরচুন সুজ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- পাইওনিয়ার ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ার, লুব-রেফ, ইফাদ অটোস, সোনার বাংলা ইন্স্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল ও রিং শাইন টেক্সটাইল লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৫:২২/৭/৬/২০২১