দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল হাউজিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-০৭ ১৫:৪৩:২৩


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৫৬ বারে ৩৬ লাখ ২৪ হাজার ৮৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৮০ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা দেশ গার্মেন্টসের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ৭২১ বারে ১ লাখ ৮৭ হাজার ২৪৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৭৬ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা লুব-রেফের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ৬ হাজার ৭২৭ বারে ৯০ লাখ ৬০ হাজার ৩৪০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪২ কোটি ৪৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-সালভো কেমিক্যালের ৯ দশমিক ৭৯ শতাংশ, ফরচুন সুজের ৯ দশমিক ৭৯ শতাংশ, আমান ফিডের ৯ দশমিক ৫৪ শতাংশ, আমান কটনের ৯ দশমিক ৩১ শতাংশ, রিংশাইনের ৯ দশমিক ০৯ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৮ দশমিক ৫৩ শতাংশ ও কপারটেকের শেয়ার দর ৮ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৫:৪৩/৭/৬/২০২১