সূচকের পতনে এক ঘণ্টায় লেনদেন ৪৯৪ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৬-০৮ ১১:১১:৫৯


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

জানা গেছে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৮২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৬১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯ টির, দর কমেছে ২১৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৪ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৯৪ কোটি ৯ লাখ  টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৭ পয়েন্ট কমে  অবস্থান করছে ১০ হাজার ৩৭৯ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৮৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০ টির, দর কমেছে ১১৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৯ কোটি ৬৫ লাখ ৬১ হাজার টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১১:০৭/৮/৬/২০২১