লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৬-০৯ ১৫:২৬:৫৯


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৫৪ কোটি ১৫ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লঙ্কাবাংলা ফাইন্যান্স শেয়ার লেনদেন হয়েছে ৭৩ কোটি ৩৫ লাখ ৭৪ হাজার টাকার।

৬৫ কোটি ৮৯ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ন্যাশনাল পলিমার।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ন্যাশনাল ফিড মিল, পাইওনিয়র ইন্স্যুরেন্স, ইসলামিক ফাইন্যান্স, এনআরবিসি ব্যাংক, ফেডারেল ইন্স্যুরেন্স, ডাচবাংলা ব্যাংক ও ফরচুন সুজ লিমিটেড ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৫:২৫/৯/৬/২০২১