দর পতনের শীর্ষে ফেডারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-০৯ ১৫:৪৬:৪৫


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭ হাজার ১৩৯ বারে ৮২ লাখ ২৮ হাজার ৫৯৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৮ কোটি ৬৭ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৯১১ বারে ১৭ লাখ ৫২ হাজার ৭৮৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ কোটি ৫৭ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৯৪ শতাংশ কমেছে। কোম্পানিটি১ হাজার ৯৪৯ বারে ১৭ লাখ ৯৬ হাজার ৮৭১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৭০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে-ইসলামী ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৭০ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৩৫ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৩৫ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৪ দশমিক ০৮ শতাংশ, একটিভ ফাইনের ৪ দশমিক ০৬ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৪ দশমিক ০৪ শতাংশ ও ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ার দর ৩ দশমিক ৯৩ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৫:৪৬/৯/৬/২০২১