শাহজিবাজার পাওয়ারের চেয়ারম্যান হলেন আনিস সালাহউদ্দিন আহমেদ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৬-০৯ ২১:১৪:২৬
পুঁজিবাজারের তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানির লিমিটেডের চেয়ারম্যন নির্বাচিত হয়েয়েছেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা পরিচালক আনিস সালাহউদ্দিন আহমেদ। আজ ৯ জুন কোম্পানির পরিচালনা পর্ষদ তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৩ এপ্রিল মৃত্যু বরণ করেন সাবেক চেয়ারম্যান রেজাকুল হায়দার।
জানা গেছে, আনিস সালাউদ্দিন বিদেশে পড়াশুনা শেষ করে দেশে এসে পর্যটন ব্যবসায় শুরু করেন। পরবর্তীতে ১৯৮৬ বাইং হাউজের মাধ্যমে গার্মেন্টস খাতে ব্যবসা শুরু করেন। বর্তমানে গার্মেনস্টস,পাওয়ার,আর্থিক প্রতিষ্ঠান ও শিক্ষা খাতসহ অনেক জায়গায় ব্যবসা বাণিজ্য রযেছে।
তিনি বর্তমানে অস্ট্রিলিয়ান স্কুল এবং ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালক।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














