রিং শাইনের উৎপাদন পুনরায় শুরু

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-১৩ ১৪:১৫:৫৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইল মিলস লিমিটেডের উৎপাদন পুনরায় শুরু হয়েছে। কোম্পানিটির ২৫ শতাংশ উৎপাদন আজ রোববার থেকে শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রোববার ( ১৩ জুন) থেকে ফ্যাক্টরি বন্ধের ঘোষণা প্রত্যাহার করা হয়েছে। কোম্পানিটি গত বছরের ২৬ সেপ্টেম্বর থেকে কারখানা বন্ধ রেখেছিল।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি কোভিড-১৯ এর কারণে কোম্পানিটির বিদেশি ক্রেতা কমে গেছে এবং দেশের ইপিজেড থেকে আমদানিকরা কাঁচামালের ঘাটতি হয়েছে। একারণে কোম্পানিটি কারখানা বন্ধ ছিল।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৪:১৫/১৩/৬/২০২১