এসিআইয়ে আসছে বিদেশী বিনিয়োগ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-১৪ ১০:১৫:৪৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই লিমিটেডের পরিচালনা পর্ষদ কনভার্টেবল নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে বিদেশী বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ উত্তোলন অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এসিআই মটরস লিমিটেডের ১৫ লাখ ৫৫ হাজার ৫৫৫টি কনভাটেবল নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে ৮৩ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা উত্তোলন করবে। বিদেশেী বিনিয়োগকারীদের কাছ থেকে এই অর্থ উত্তোলন করা হবে।
এজন্য ১০০ টাকা অভিহিত মূল্যের সাথে ৪৪০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৪০ টাকা করে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১০:১৫/১৪/৬/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














