৭০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে এনসিসি ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৬-১৫ ২০:২৯:৪০


পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেড ৭০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) এক বোর্ড সভায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, বন্ডের নাম হবে ‘এনসিসি ব্যাংক নন-কনভার্টিবেল সাব-অর্ডিনেটেড বন্ড-২’। বন্ডটি রূপান্তরযোগ্য নয়। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ডের ইউনিট বরাদ্দ করা হবে। ইস্যুকৃত এই বন্ড কনভার্টেবল আনসিকিউরড কুপন বন্ড যা ব্যাসেল -৩ এর শর্তমোতাবেক ব্যাংকের টায়ার -২ এর মূলধন হিসেবে বিবেচিত হবে।

বন্ড ইস্যুর এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমোদন এবং বিধিসমূহ পরিপালন সাপেক্ষ কার্যকর হবে ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এএ