সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সাফকো স্পিনিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-১৯ ১১:২৯:৫১


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সাফকো স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৫১ দশমিক ৮৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৯ কোটি ২ লাখ ৫৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৮০ লাখ ৫১ হাজার ৬০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড ইন্স্যুরেন্সের দর বেড়েছে ২৬ দশমিক ৫৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১২ কোটি ৭ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৪১ লাখ ৪৪ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ইন্স্যুরেন্সের বেড়েছে ২৬ দশমিক ২৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৬৬ কোটি ৮১ লাখ ৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৩ কোটি ৩৬ লাখ ২১ হাজার ৬০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–কপারটেকের ২২ দশমিক ০৭ শতাংশ, রূপালী ব্যাংকের ২০ দশমিক ৮৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১৯ দশমিক  ৬৫ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৭ দশমিক  ৬৮ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ১৬ দশমিক  ২৭ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৫ দশমিক ৮৮ শতাংশ ও রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার দর ১২ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১১:২৯/১৯/৬/২০২১