এক ঘণ্টায় লেনদেন ৪৩৩ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-২০ ১১:১০:২৬


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৮৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৬৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০  টির, দর কমেছে ২২১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪২ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ২৬ লাখ ৫ হাজার  টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৫৩৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৯ টির, দর কমেছে ৯৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৭ কোটি ৭৩ লাখ টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১১:১০/২০/৬/২০২১