দর পতনের শীর্ষে সী পার্ল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-২০ ১৬:০৪:১৫


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা  লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৭ বারে ২ হাজার ৮১২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসকে ট্রিমসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৭ বারে ৪৪  হাজার ৩৩৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সমতা লেদারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৭৯ বারে ৩ লাখ ২৪ হাজার ৪০০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৩২ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৯.০৭ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৮.৭৩ শতাংশ, নুরানী ডাইংয়ের ৭.৯৫ শতাংশ, মুন্নু এগ্রোর ৭.০১ শতাংশ, ডিবিএইচের ৬.৮২ শতাংশ এবং রিংশাইনের শেয়ার দর ৬.৬০ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৬:০৪/২০/৬/২০২১