ঢাকা ডাইংয়ের লভ্যাংশ ঘোষণা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৬-২০ ১৯:৪৮:৫৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।
৩০ জুন ২০২০ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস লোকসান ছিলো ৪ টাকা ২৫ পয়সা। এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৮ টাকা ৩৬ পয়সা।
কোম্পানির লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩০ জুলাই। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ জুলাই।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














