৪ কোম্পানির মঙ্গলবার লেনদেন বন্ধ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-২১ ১১:৫৩:৪৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির মঙ্গলবার শেয়ার লেনদেন বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো- ইউনিয়ন ক্যাপিটাল, গ্লোবাল ইন্স্যুরেন্স, বাটা সু এবং এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার কোম্পানি ৪টির স্পট মার্কেট সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানি ৪টি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে মঙ্গলবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ৪টি। বুধবার এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১১:৫৩/২১/৬/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














