স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৫ উদ্যোক্তা ও পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৬-২১ ১৪:৩১:০০


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের ৫ উদ্যোক্তা ও পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির উদ্যোক্তা ইঞ্জিনিয়ার এ.কে.এম মোশাররফ হোসাইন ৬ লাখ ৫ হাজার ৫৭৪ টি শেয়ার, উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান ৭ লাখ ৫৬ হাজার ৫৭৫টি শেয়ার, উদ্যোক্তা পরিচালক মাহমুদা বেগম ৭ লাখ ৫৫ হাজার, পরিচালক ফারিয়া রহমান ৭ লাখ ৫৫ হাজার ও উদ্যোক্তা পরিচালক হোসনে আরা বেগম ১২ লাখ ৮ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত এসব শেয়ার ক্রয় সম্পন্ন করবে তারা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১২:৩৮/২১/৬/২০২১