আজও দর পতনের শীর্ষে সী পার্ল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-২১ ১৬:২৬:১৫
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৩ বারে ১৪ হাজার ৪৬৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইনডেক্স এগ্রোর শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ২৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১২৬ বারে ৭ লাখ ১৭ হাজার ৯০৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৫৮ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সোনালী পেপারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৭০ বারে ৫৩ হাজার ৭৩৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ঢাকা ডাইংয়ের ৫.৭৪ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৫.৭৪ শতাংশ, সমতা লেদারের ৫.৬৮ শতাংশ, রূপালী ব্যাংকের ৫.৫২ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৫.৪৯ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ৫.০৮ শতাংশ এবং এস আলমের শেয়ার দর ৪.৮১ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৬:২৬/২১/৬/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













