রুপালী ব্যাংকের ১০% লভ্যাংশ ঘোষণা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৬-২১ ১৮:৫৯:৪০
পূঁজিবাজারে তালিকাভূক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস।
সোমবার (২১ জুন) ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর ২০২০ সালের সমাপ্ত অর্থ বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়। এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। একই সময়ে ব্যাংকের শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪০ টাকা ৭০ পয়সা।
আগামী ১৮ আগষ্ট ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ জুলাই।
১৯৮৬ সালে তালিকাভূক্ত ব্যাংকটির ৯০.১৯ শতাংশ শেয়ার রয়েছে সরকারের হাতে ৪.৯০ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এবং ৪.৯১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই), ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), কর্মসংস্থা ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক।
অন্যদিকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছে দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাংকে সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিইও হিসেবে রয়েছেন মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
করোনাকালীন সময়ে ব্যাংকটি কৃষিতে বিনা শুধু ঋণ বিতরণ করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














