সূচকের সাথে কমলো লেনদেনও
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-২২ ১৫:১৬:৩৯
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩০৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৬৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৪ টির, দর কমেছে ২০৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩১ টির।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ২ হাজার ১৭ কোটি ৫৬ লাখ টাকার। যা আগের দিন থেকে ২৫ কোটি ৯২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৪৩ কোটি ৪৮ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৫৫ পয়েন্টে। সিএসইতে আজ ৩১৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।
এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩১টির দর বেড়েছে, কমেছে ১৫৬টির আর ২৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৫:১৬/২২/৬/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













