লেনদেনের শীর্ষে পাইওনিয়ার ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৬-২২ ১৫:২৪:১৭


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৪৭ কোটি ৯৬ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকোর শেয়ার লেনদেন হয়েছে ৯৬ কোটি ৮৯ লাখ ৩৩ হাজার টাকার।

৪৯ কোটি ৯৮ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যাকসন স্পিনিং।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল ফিড, ওরিয়ন ফার্মা, ড্রাগন সোয়েটার, কাট্টালি টেক্সটাইল, ডাচবাংলা ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল ও ফরচুন সুজ লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৫:২০/২২/৬/২০২১