দর বৃদ্ধির শীর্ষে মালেক স্পিনিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-২২ ১৫:৪৫:৫৪


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ২০২ বারে ১৬ লাখ ৭৭ হাজার ৩৪১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৩ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা স্কয়ার টেক্সটাইলের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ৭৯৬ বারে ১৩ লাখ ৩০ হাজার ৭০০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ১২ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা প্রাইম টেক্সটাইলের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ৫০২ বারে ১১ লাখ ৫১ হাজার ৪৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৫৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-ম্যাকসন্স স্পিনিংয়ের ৯.৮৯ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯.৮৯ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৯.৮৮ শতাংশ, আর্গন ডেনিমসের ৯.৮৬ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৯.৮৪ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৯.৮১ শতাংশ এবং কাট্টালি টেক্সটাইলের শেয়ার দর ৯.৮১ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৫:৪৫/২২/৬/২০২১