লেনদেনের ২৪.৯৫ শতাংশ বস্ত্রখাতের
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-২২ ১৬:৫৬:০৮
সপ্তাহের দ্বিতীয় কাযদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ১৭ কোটি ৫৬ লাখ টাকার লেনদেনের মধ্যে ২৪.৯৫ শতাংশ লেনদেন করে সবার শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এ দিন বস্ত্র খাতের কোম্পানি গুলোর মধ্যে দর বেড়েছে ৪৫টির। দর কমেছে ৯টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির দর।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বীমা খাত। দিন শেষে খাতটিতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ১৬.৩৮ শতাংশ। লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দর বেড়েছে ৩টি কোম্পানির। দর কমেছে ৩৩টি কোম্পানির।
খাত ভিত্তিক লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। দিন শেষে খাতটিতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ১০.০৭ শতাংশ। দিনশেষে খাতটিতে ১৭টি কোম্পানির দর বেড়েছে। দর কমেছে ২৪টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ১ কোম্পানির।
এছাড়া, বিবিধ খাতে ৯.৫২ শতাংশ, ওষুধ খাতে ৮.০৯ শতাংশ, ব্যাংক খাতে ৭.৯০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানী খাতে ৩.৯৮ শতাংশ, খাদ্য খাতে ২.২৬ শতাংশ, সিমেন্ট খাতে ২.০৯ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৪২ শতাংশ, চামড়া খাতে ১.৩২ শতাংশ, আইটি খাতে ১.২৯ শতাংশ, সিরামিক খাতে .৮৫ শতাংশ, ভ্রমন খাতে .৩৫ শতাংশ লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৬:৫৫/২২/৬/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














