বন্ড ইস্যু করবে আইপিডিসি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-২২ ১৮:৪৫:৫৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ১৫০ কোটি টাকার নন-কনভার্টিবেল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি এই বন্ড ইস্যু করে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। বন্ডের মেয়াদ হবে ৬ বছর। এই বন্ডের বিপরীতে কোনো জামানত রাখা হবে না। বন্ডের সাথে কুপন থাকবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ডের ইউনিট বরাদ্দ করা হবে।
কোম্পানিটির চলমান ব্যবসার আর্থিক চাহিদা পূরণ এবং ভবিষ্যত মূলধন পর্যাপ্ততার কাজে এই অর্থ ব্যবহার করা হবে। তবে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর এই বন্ড ইস্যু করবে আইপিডিসি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














