নতুন প্রকল্প স্থাপন করবে মালেক স্পিনিং
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৬-২৩ ১০:০০:০৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিল লিমিটেডের পরিচালনা পর্ষদ বিএমআরইসহ একটি নতুন প্রকল্প স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ময়মনসিংহের ভালুকায় কোম্পানিটি জমি ও ফ্যাক্টরি ভবন, নির্মাণ ও অন্যান্য. মেশিনারি ও সরঞ্জামাদি স্থাপন করবে। এতে কোম্পানিটির ২১ কোটি ৩১ লাখ ৯০ হাজার টাকা ব্যয় হবে।
এরফলে কোম্পানিটির প্রতিদিন ৩৫ হাজার কেজি সুতা উৎপাদন হবে। আর বছরে উৎপাদন হবে ১ কোটি ২৫ লাখ কেজি সুতা। এতে করে কোম্পানিটির উৎপাদিত পণ্য এবং বিক্রয় থেকে ৬০ শতাংশ আয় বাড়বে। নতুন প্রকল্প স্থাপনে ব্যাংক ঋণ এবং অন্যান্য উৎস থেকে ব্যয় করা হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/০৯:৫৮/২৩/৬/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














