লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-২৩ ১৫:৪২:৫১


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৫৯ কোটি ৬৯ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ন্যাশনাল ফিড মিলের শেয়ার লেনদেন হয়েছে ৬৬ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকার।

৪৯ কোটি ২৭ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যাকসন স্পিনিং।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ড্রাগন সোয়েটার, কাট্টালী টেক্সটাইল, এসএস স্টিল, সী-পার্ল, ওরিয়ন ফার্মা, কুইন সাউথ ও কেয়া কসমেটিকস লিমিটেড ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৫:৪২/২৩/৬/২০২১