বন্ড ইস্যু সংশোধনে ইজিএম করবে ব্যাংক এশিয়া
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-২৪ ১১:২৭:২৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ব্যাংক এশিয়া লিমিটেড পারপেচ্যুয়াল বন্ড ইস্যুতে সংশোধন করতে বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ১৮ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে এ ব্যাংকের ইজিএম অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ জুলাই।
ব্যাংকটি ৫০০ কোটি টাকার পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর তথ্য জানিয়েছিল। কিন্তু বিএসইসির নির্দেশনা পরিচালনে ব্যাংকটি বন্ড ইস্যুতে সংশোধনী এনেছে। বন্ডের ৯০ শতাংশ প্রাইভেট প্লেসমন্টের মাধ্যমে ইস্যু করা হবে। পাবলিক অফারের মাধ্যমে বাকী ১০ শতাংশ ইস্যু করা হবে।
ব্যাংকটি প্রাইভেট এডিশোনাল টিয়ার-১ মূলধন সহয়তায় ব্যাসেল-৩ এর শর্ত পরিপালনে বন্ড ইস্যু করবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১১:২৭/২৪/৬/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














