যান্ত্রিক ত্রুটির কারণে সালভোর কর্ন ইউনিটের উৎপাদন বন্ধ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-২৪ ১৬:২৯:৪১


পুঁজিবাজারে তালিকাভুক্ত সালভো কেমিক্যালের কর্ন স্ট্যার্চ ইউনিটের উৎপাদন যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ২২ জুন থেকে কোম্পানিটির এই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। কোম্পানিটি জানিয়েছে, স্থানীয় পরামর্শদাতা এবং প্রকৌশলীরা যন্ত্রগুলোর ত্রুটি সমাধানের চেষ্টা করছেন। এছাড়া বিদেশী প্রযুক্তিগত পরামর্শদাতা ও প্রকৌশলীদেরও বিষয়টি অবহতি করা হয়েছে। লকডাউনের পর বিদেশী বিশেষজ্ঞরা তাদের কাজ শুরু করবেন।

কোম্পানিটির যান্ত্রিক ত্রুটি সমাধান না হওয়া পর্যন্ত কর্ন ইউনিটের উৎপাদন বন্ধ থাকবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৬:২৯/২৪/৬/২০২১