ফনিক্স ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৬-২৪ ১৮:৫৭:০২


পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ এবং ৬ শতাংশ বোনাস লভ্যাংশ। ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৩৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিলো ১ টাকা ৭৯ পয়সা। এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২২ টাকা ০১ পয়সা।

আগামী ৩০ সেপ্টেম্বর ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ জুলাই।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এএ