সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-২৬ ১১:০৬:১৩


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬ কোটি ৮৪ লাখ ৬৯ হাজার ৯৮৫ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৬৫৪ কোটি ৩ লাখ ১ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা পাইওনিয়র ইন্স্যুরেন্সের ১ কোটি ৯৫ লাখ ৮৭ হাজার ৩৩০ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬৭ কোটি ২১ লাখ ৮৯ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল ফিড মিলের ৫ কোটি ৫২ লাখ ১১ হাজার ৬৭০ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩০ কোটি ৬৮ লাখ ৬ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-  ম্যাকসন স্পিনিংয়ে  ১৯২ কোটি ১৩ লাখ ৭৮ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ১৮৭ কোটি ৯০ লাখ ৯৩ হাজার টাকার,  ওরিয়ন ফার্মার ১৪৮ কোটি ৯৩ লাখ ৪ হাজার টাকার,  কাট্টালি টেক্সটাইলের ১৪৬ কোটি ৪৭ লাখ ১৪ হাজার টাকার, ফরচুন সুজের ১৩১ কোটি ৭৩ লাখ ৯৪ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ১২৮ কোটি ৩৭ লাখ ৩৪ হাজার টাকার ও কুইন সাউথের ১২১ কোটি ৯১ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১১:০৬/২৬/৬/২০২১