ওরিয়ন গ্রুপের দুই কোম্পানির বোর্ড সভা ৩০ জুন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৬-২৭ ১১:৩৯:২৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত ওনিয়ন গ্রুপের ওরিয়ন ইনফিউশন এবং ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা ৩০ জুন অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানি দুইটির মধ্যে ওই দিন ওরিয়ন ইনফিউশনের বোর্ড সভা বিকাল সাড়ে ৩টায় এবং ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের বোর্ড সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানি দুইটির বোর্ড সভায় ৩১ মার্চ ২০২১ সমাপ্ত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১০:২৫/২৭/৬/২০২১