লেনদেনের শীর্ষে ডেল্টা লাইফ ইন্সুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-২৮ ১৫:২৩:২০


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্সুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৩৬ কোটি ৫৯ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৪৮ কোটি ৬৩ লাখ ৫১ হাজার টাকার।

৪১ কোটি ৮২ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে কুইন সাউথ টেক্সটাইল।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মালেক স্পিনিং, ডাচবাংলা ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, রিং শাইন টেক্সটাইল, জিবিবি পাওয়ার, আলিফ ম্যানুফ্যাকচারিং ও ড্রাগন সোয়েটার লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৫:২৩/২৮/৬/২০২১