ঢাকা ব্যাংকের বন্ড ইস্যুতে শেয়ারহোল্ডারদের সম্মতি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-২৯ ১৫:২৪:৩৪


পুজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেড পারপেচ্যুয়াল বন্ড ইস্যুতে শেয়ারহোল্ডারদের সম্মতি পেয়েছে।  (ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  মঙ্গলবার ব্যাংকের ২৬তম এজিএমে শেয়ারহোল্ডাররা বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে।  বন্ডটি হবে কনভার্টিবেল বন্ড।  বন্ডটির একটি অংশ সাধারণ শেয়ারে রূপান্তর হবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ডের ইউনিট বরাদ্দ করা হবে। ব্যাসেল-৩ এর শর্ত পরিপালনে টিয়ার-১ এর অতিরিক্ত মূলধন বাড়াতে বন্ডে সংগৃহীত অর্থ ব্যবহার করা হবে।

সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর আলোচিত সিদ্ধান্তটি কার্যকর হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৫:২৪/২৯/৬/২০২১