লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৬-৩০ ১৯:৪১:২০
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৮৭ কোটি ৫৪ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকোর শেয়ার লেনদেন হয়েছে ৪৬ কোটি ৯৫ লাখ ৮১ হাজার টাকার।
৩৬ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ডেল্টা লাইফ, সন্ধানী ইন্স্যুরেন্স, লাফার্জ হোলসিম, ন্যাশনাল ফিড, কুইন সাউথ ও বিকন ফার্মা লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৫:২০/৩০/৬/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













