দর বৃদ্ধির শীর্ষে নর্দান ইসলামী ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৬-৩০ ১৬:০৩:১৯
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নর্দান ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৭ বারে ৮ লাখ ৬৭ হাজার ১৩৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ২১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইউনাইটেড ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৪৫২ বারে ২ লাখ ১১ হাজার ৪০১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এস আলম কোল্ড রোল্ড স্টিলসের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ৬৪৭ বারে ৯ লাখ ৩৯ হাজার ৫৮২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-সন্ধানী ইনসুরেন্সের ৯.৯২ শতাংশ, রিলায়েন্স ইনসুরেন্সের ৯.৯২ শতাংশ, ফেডারেল ইনসুরেন্সের ৯.৯১ শতাংশ, এক্সপ্রেস ইনসুরেন্সের ৯.৮৮ শতাংশ, সেন্ট্রাল ইনসুরেন্সের ৯.৮৮ শতাংশ, ইসলামী ইনসুরেন্সের ৯.৮৬ শতাংশ এবং জনতা ইনসুরেন্সের ৯.৮৬ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৫:২০/৩০/৬/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













