জমি ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-০৫ ১০:৫১:৫৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৪৮ ডেসিমেল জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে নুডলস, স্নাকস কার্গোটেড কার্টুন এবং ব্যাটারি ফ্যাক্টরির বাউন্ডারি ওয়ালের জন্য জমি ক্রয় করবে।

এই জমি কিনতে কোম্পানিটির মোট ৭ কোটি ২০ লাখ টাকা ব্যয় হবে। এছাড়া কোম্পানিটি ৭৫ লাখ ৬০ হাজার টাকা রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ বাবদ ব্যয় করবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১০:৫০/৫/৭/২০২১