লেনদেনের শীর্ষে বেক্সিমকো
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-০৫ ১৪:১৫:৪০
সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৭৩ কোটি ৬৫ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এমএল ডাইংয়ের শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৩৭ লাখ ২১ হাজার টাকার।
৩৬ কোটি ৬ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে কেয়া কসমেটিক।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সন্ধানী ইন্স্যুরেন্স, ম্যাকসন স্পিনিং, ন্যাশনাল ফিড মিল, ডেল্টা লাইফ, মালেক স্পিনিং, জেনেক্স ইনফোসিস ও আইএফআইসি ব্যাংক।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৪:১৫/৫/৭/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













