সূচক কমলেও বেড়েছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৭-০৬ ১৪:৪৬:০৫
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আগের দিনের চেয়ে বেড়েছে লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩২৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২২৯ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৭৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২ টির, দর কমেছে ২২৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮ টির।
ডিএসইতে ১ হাজার ৭৮৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৩৮ কোটি ২৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫৫১ কোটি ৪৮ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৫৯ পয়েন্ট। সূচকটি ১৭ হাজার ৯৭৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৮১ কোটি ৫ লাখ টাকার শেয়ার।
সিএসইতে মোট ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩২টির, দর কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৪:৩০/৬/৭/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













