লেনদেনের শীর্ষে বেক্সিমকো
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৭-০৬ ১৪:৩৭:১৩
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৯৭ কোটি ৩০ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার লেনদেন হয়েছে ৪৯ কোটি ৫৫ লাখ ৪৪ হাজার টাকার।
৪৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে আমান ফিড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- কেয়া কসমেটিকস, এম.এল. ডাইং, লাফার্জ হোলসিম, আলিফ ইন্ডাস্ট্রিজ, আ্যাপোলো ইস্পাত, ডেল্টা লাইফ ও অলেম্পিক অ্যাকসেসরিজ লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৪:৩৬/৬/৭/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













