প্রাণ এগ্রোর ১৫০ কোটি টাকার গ্রীন বন্ড অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৭-০৭ ২১:১২:১৩


প্রাণ এগ্রো লিমিটেডের ১৫০ কোটি টাকার নন-কনভার্টেবল, আনসিকিউরড, কুপন বিয়ারিং গ্রীন বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৭ জুলাই) বিএসইসির ৭৮১তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  বন্ডটির কুপন হার ৯%। যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্তশাসিত কর্পোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকুলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে প্রাণ এগ্রো লিমিটেড পরিবেশের ভারসাম্য বজায় রেখে কোম্পানীর তারল্য ও মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিট/লটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

এই বন্ডের ট্রাস্টি গ্রীন ডেল্ডা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৬:৪২/৭/৭/২০২১