সূচকের উত্থানে এক ঘন্টায় লেনদেন ৩৩৯ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-০৮ ১১:১০:৪৮


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৯৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৩৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৪২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৬৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯০ টির, দর কমেছে ১৪২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৭ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৩৯ কোটি ৩২ লাখ ৩৩ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৭৫৯ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২১৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪ টির, দর কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১২ কোটি ২২ লাখ টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১১:১০/৮/৭/২০২১