সূচকের উত্থান আর লেনদেনের পতনে সপ্তাহ শেষ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-০৮ ১৫:০১:০৬
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে সূচক বাড়লেও টাকার পরিমাণে লেনদেনও কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৪৮ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৭৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯১ টির, দর কমেছে ১৫৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৮ টির।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৪৯১ কোটি ৯১ লাখ টাকার। যা আগের দিন থেকে ৮৫ কোটি ৬৫ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫৭৭ কোটি ৫৬ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ১ পয়েন্টে। সিএসইতে ৩২১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।
এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৯টির দর বেড়েছে, কমেছে ১৩৬টির আর ২৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭৪ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৫:০০/৮/৭/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













