সাপ্তাহিক দর পতনের শীর্ষে মুন্নু ফেব্রিক্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-১০ ১১:৩০:৪৩


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মুন্নু ফেব্রিক্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৬ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ১২ কোটি ৮৯ লাখ ৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ২২ লাখ ২৬ হাজার ৫০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এনআবিসি ব্যাংকের দর কমেছে ১২ দশমিক ৪৬ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৪৫ কোটি ৮ লাখ ৫৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ২৭ লাখ ১৪ হাজার ৭৫০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা অগ্রণী ইন্স্যুরেন্সের দর কমেছে ১১ দশমিক ৮৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৫ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১১.৫৪ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ১০.৯৮ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০.৫২ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৯.৬৩ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯.২৯ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ৯.২৩ শতাংশ এবং ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.০২ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১১:৩০/১০/৭/২০২১