সোনালী লাইফের ১২% লভ্যাংশ ঘোষণা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-১০ ১৮:৫৬:৫৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এই লভ্যাংশের মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২০ সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ লভ্যাংশ ঘোষণা করা হয়। একই সাথে ২০২১ সালের জন্য ২ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে।
সূত্র মতে, আগামী ২৪ আগস্ট ২০২১ ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ আগস্ট।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














